হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কাজ করছে প্রেস কাউন্সিল: বিচারপতি আব্দুল হাকিম

লক্ষ্মীপুর প্রতিনিধি

বাংলাদেশ প্রেস কাউন্সিল প্রশিক্ষণ কর্মশালা। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কাজ করছে প্রেস কাউন্সিল। সে ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে, তরুণ প্রজম্মকে এগিয়ে আসতে হবে। সেমিনার, সেম্পোজিয়াম ও সভার বক্তব্য আর বাস্তবতা ভিন্ন। সুন্দর সুন্দর কথা বলা যায়, কিন্তু বাস্তবতায় এর কোনো প্রতিফলন নেই। সংস্কারে যার যার জায়গা থেকে অল্প কিছু হলেও এগোতে হবে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে হবে।

আজ সোমবার সকালে লক্ষ্মীপুর সার্কিট হাউসে ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এ কে এম আব্দুল হাকিম।

বাংলাদেশ প্রেস কাউন্সিল ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের উপসচিব মো. আব্দুস সবুর, লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. হাসান মোস্তফা স্বপন, জেলা তথ্য অফিসার বিশ্বনাথ মজুমদার প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ সাংবাদিক অংশ নেন। পরে প্রধান অতিথি কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ