হোম > সারা দেশ > কক্সবাজার

কোস্ট গার্ডের অভিযান

মিয়ানমারে পাচারের সময় নাফ নদে নিত্যপণ্যবাহী ট্রলার জব্দ

কক্সবাজার প্রতিনিধি

নাফ নদে জব্দ হওয়া নিত্যপণ্য। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের টেকনাফে নাফ নদ দিয়ে মিয়ানমারে পাচারের সময় বিপুল নিত্যপণ্যবাহী একটি ট্রলার জব্দ করেছে কোস্ট গার্ড। গতকাল শুক্রবার রাতে এই অভিযান পরিচালনা করা হয়।

আজ শনিবার বিকেলে এসব তথ্য জানিয়েছেন কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব। তিনি বলেন, গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম সমুদ্র উপকূল থেকে বিপুল নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে একটি ট্রলার নাফ নদের বঙ্গোপসাগরের মোহনা হয়ে মিয়ানমারে যাবে বলে গোপন সংবাদ পাওয়া যায়। এই সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড টেকনাফের শাহপরীর দ্বীপসংলগ্ন সমুদ্রসৈকত এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক ট্রলারটিকে কোস্ট গার্ডের আভিযানিক দল থামার সংকেত দেয়। একপর্যায়ে পাচারকারীরা নাফ নদের মোহনায় শাহপরীর দ্বীপ গোলারচর এলাকায় ট্রলার ফেলে পালিয়ে যান।

শাকিব মেহবুব জানান, ট্রলার তল্লাশি করে ৩০ বস্তা আলু, ৩৫ বস্তা পেঁয়াজ, ১৪ বস্তা রসুন, ৩০ বস্তা পেরেক, ১৫ কার্টন টিনের পেরেক, ৭৭টি টিন ও ৩৪ কেজি চা-পাতা জব্দ করা হয়। তিনি বলেন, জব্দ করা এসব মালামাল ও ট্রলার টেকনাফ কাস্টমস শুল্ক গুদামে জমা রাখা হয়েছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ