হোম > সারা দেশ > কক্সবাজার

মেরিন ড্রাইভে মোটরসাইকেলের ধাক্কায় সার্ভেয়ার নিহত

কক্সবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

কক্সবাজারের কাজ করার সময় মোটরসাইকেলের ধাক্কায় এক সার্ভেয়ার নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ১২টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়া উপজেলার সোনার পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মো. সুজা মিয়া (৪০) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ মরুয়াদহ এলাকার সাহাব উদ্দিনের ছেলে। তিনি মেরিন ড্রাইভ রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা রামু উপজেলার হিমছড়ি এলাকার সেনাবাহিনীর ইসিবি ক্যাম্পের অধীনে একজন ভূমি পরিমাপক (সার্ভেয়ার) হিসেবে কর্মরত ছিলেন।

কক্সবাজার সদর থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে এসআই নুর মোহাম্মদ বলেন, সোমবার বেলা ১২টার দিকে মেরিন ড্রাইভের সার্ভেয়ার সুজা মিয়া ভূমি মাপজোকের কাজ করছিলেন। এ সময় টেকনাফমুখী বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলে উপস্থিত অন্য সহকর্মীরা তাঁকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুজা মিয়াকে মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ