হোম > সারা দেশ > কক্সবাজার

উখিয়া ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষ, ৩ রোহিঙ্গা নিহত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে আধিপত্য বিস্তারের জেরে দুই গ্রুপের সংঘর্ষে তিন রোহিঙ্গাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও সাত রোহিঙ্গা। 

আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রোহিঙ্গা আশ্রয়শিবিরে নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল। 

নিহতরা হলেন রোহিঙ্গা যুবক মো. ইলিয়াছ, মো. ইছহাক ও ফিরোজ খান। 

এপিবিএনের অধিনায়ক মো. ইকবাল জানান, উখিয়ার মধুরছড়া রোহিঙ্গা শিবিরে আধিপত্য বিস্তারের জের ধরে বিভিন্ন ভাগে ভাগ হয়ে শতাধিক অজ্ঞাতনামা রোহিঙ্গা প্রবেশ করে। এ সময় পাহারারত রোহিঙ্গা ও এপিবিএন সদস্যরা বাধা দিলে তাদের ওপর পাল্টা হামলা করা হয়। একপর্যায়ে তারা কুপিয়ে ও গুলি করে তিন রোহিঙ্গাকে হত্যা করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্যাম্পে সক্রিয় মিয়ানমারের বিদ্রোহী সংগঠনের মধ্যে আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে। 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন জানান, খবর পেয়ে তিন রোহিঙ্গার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

এর আগে, রোববার দিবাগত রাতে র‍্যাব অভিযান চালিয়ে ওই ক্যাম্প থেকে মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী আরকান স্যালভেশন আর্মির (আরসা) শীর্ষ নেতা মৌলভি আকিজসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের গ্রেপ্তারের পর এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটল।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ