হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় ভিমরুলের কামড় খাওয়া শিশুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় ভিমরুলের কামড়ে আদিবা জান্নাত (৫) নামে এক শিশুর চিকিৎসাধীন অবস্থা মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে সে মারা যায়। হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফরিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এর আগে গত শুক্রবার বেলা ২টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের তেইল্লাকাটা গ্রামে নিজ বাড়ির পাশে ভিমরুল আক্রমণ করে শিশুটিকে। আদিবা ওই গ্রামের রুহুল আমিনের মেয়ে এবং বরইতলী আহমদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার নূরানী বিভাগের ছাত্রী ছিল। 

নিহতের স্বজনেরা জানান, শুক্রবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে খেলতে যাচ্ছিল আদিবা। তখন বাড়ির পাশে ঝোপ থেকে ভিমরুলের ঝাঁক এসে আদিবাকে কামড়াতে শুরু করে। এ সময় চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি হলে চমেকে পাঠানো হয়। চমেকে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে আদিবা মারা যায়।  

হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফরিদ বলেন, ‘গত শুক্রবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে খেলতে যাওয়ার পথে অন্তত ৩০ থেকে ৪০টি ভিমরুল শিশু আদিবাকে কামড়াতে থাকে। চমেকে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত সাড়ে ১০টার দিকে সে মারা যায়।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ