হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে পৃথক স্থানে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে জেলা সদরের ভবানীগঞ্জ ও আটিয়াতলী এলাকার পৃথক স্থানে ঘটনা দুটি ঘটেছে। নিহত শিশুরা হচ্ছে আটিয়াতলী এলাকার আবুল হোসেনের মেয়ে বিবি আয়েশা (৪) ও ভবানীগঞ্জের রোমান হোসেনের ছেলে মো. জিসান (২)।

এলাকাবাসী জানায়, সদর উপজেলার আটিয়াতলী এলাকার শিশু বিবি আয়েশা বাড়ির উঠানে খেলাধুলা করছিল। একপর্যায়ে সবার অগোচরে সে পুকুরে ডুবে যায়। টের পেয়ে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একইভাবে ভবানীগঞ্জে জিসানের মৃত্যু হয়।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরূপ পাল বলেন, এক ঘণ্টার ব্যবধানে দুই শিশুকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়। দুজনই পানিতে ডুবে মারা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার আজকের পত্রিকাকে বলেন, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। যেহেতু দুটিই দুর্ঘটনায় মৃত্যু, তাই কারও অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়াই তাদের লাশ দাফন করা যাবে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ