হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে বন্য হাতির আক্রমণ, পদপিষ্টে নারী শ্রমিক নিহত

বান্দরবান প্রতিনিধি

প্রতীকী ছবি

বান্দরবানের লামায় বন্যা হাতির আক্রমণে নার্সারিতে কাজ করা এক নারী শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা কুমারী চাককাটাপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম জান্নাতারা বেগম (৩৭)। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ঘুনিয়াপাড়ার নুরুল ইসলামের মেয়ে। তিনি কুমারী চাককাটাপাড়ায় আমান উল্লাহর নার্সারিতে কাজ করতেন।

স্থানীয় বাসিন্দাদের সূত্র জানা গেছে, জান্নাতারা আজ নার্সারিতে কাজ করতে গিয়ে বন্য হাতির আক্রমণের কবলে পড়েন। তিনি হাতির পদপিষ্টে ঘটনাস্থলেই মারা যান।

ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সদস্য আবু ওমর বলেন, বন্য হাতির দল হানা দিয়ে জানমালের ক্ষতি করছে। স্থানীয় লোকজন আতঙ্কে আছেন।

এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, জান্নাতারার লাশ উদ্ধার করে কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

লামা বিভাগীয় বন কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, নিহত নারীর পরিবারকে বন বিভাগের বিধি অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।

উল্লেখ, আবাসস্থল ও খাদ্যসংকটের কারণে হাতির দল লামার লোকালয়ে এসে হানা দিচ্ছে। এতে কিছুদিন পরপর হতাহতের ঘটনা ঘটছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ