হোম > সারা দেশ > চট্টগ্রাম

ভারতে পালানোর সময় সংসদ সচিবালয়ের যুগ্মসচিব আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের একান্ত সচিব ও জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব এ. কে. এম. জি. কিবরিয়া মজুমদারকে আটক করেছে বিজিবি। 

আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুটিয়া থেকে তাঁকে আটক করা হয়। 

কিবরিয়া মজুমদার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কোমরকরা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে এবং ঢাকার বাসাবো এলাকার বাসিন্দা। তিনি সর্বশেষ জাতীয় সংসদ ভবন সচিবালয়ে যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন। গত ২৬ সেপ্টেম্বর তাঁকে ওএসডি করা হয়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ আছে। 

এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, সীমান্ত পিলার ২০৫০ /৮-এস থেকে ৫০ গজ বাংলাদেশের ভেতরে কসবার পুটিয়া নামক স্থানে ভারতে অনুপ্রবেশের জন্য ঘোরাঘুরি করছিলেন এক ব্যক্তি। এ সময় তাঁকে আটক করে বিজিবির টহল দল। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক কিবরিয়া মজুমদার জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন। 

লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, আটক যুগ্ম সচিব এ. কে. এম. জি. কিবরিয়া মজুমদার পাসপোর্ট ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ