হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামের সড়কে গ্যাস লিকেজ থেকে আগুন, আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সড়কে গ্যাস লিকেজ থেকে আগুন। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট মোড়ে বিপ্লব উদ্যানের সামনে রাস্তা ভেদ করে হঠাৎ আগুনের ফুলকি উঠতে দেখা গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আজ শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) কর্মীরা আশপাশের গ্যাস সরবরাহ বন্ধ রেখে সমস্যা সমাধানে কাজ শুরু করেন। কর্মকর্তাদের ধারণা, রাস্তার পাশে থাকা গ্যাসের পাইপের লিকেজ থেকে আগুনের এ ফুলকি বের হচ্ছে।

প্রত্যক্ষদর্শী রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিদারুল আলম জানান, ওই সড়ক দিয়ে যাওয়ার সময় আচমকা রাস্তা ভেদ করে আগুন বের হতে দেখি। এ সময় যানবাহনগুলো দ্রুত সরে যাওয়ার চেষ্টাকালে হুড়োহুড়ির পরিবেশ সৃষ্টি হয়। মানুষজন দিগ্‌বিদিক ছুটোছুটি করতে থাকে। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি হুড়োহুড়িতে কয়েকজনের আহত হওয়ার তথ্য জানালেও তাঁদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

এ বিষয়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ইঞ্জিনিয়ারিং ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শফিউল আজম খান বলেন, টিঅ্যান্ডটির খোঁড়াখুঁড়ির লাইন লিকেজ হয়েছে বলে আমরা ধারণা করছি। সেই লিকেজ থেকেই আগুন।

চট্টগ্রামের সড়কে গ্যাস লিকেজ থেকে আগুন। ছবি: আজকের পত্রিকা

শফিউল আজম বলেন, আমরা ওই এলাকার গ্যাস লাইন বন্ধ করে দিয়েছি। সব লাইন বন্ধ করে চেক করে ত্রুটিপূর্ণ লাইনটি খুঁজে বের করে মাটি খুঁড়ে সংস্কার করা হবে। ফলে ঘটনাস্থলের আশপাশের এলাকায় কয়েক ঘণ্টা গ্যাস সরবরাহ বিঘ্নিত হবে বলেও জানান তিনি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক আজকের পত্রিকাকে বলেন, এই ঘটনায় হতাহত কেউ এখনো হাসপাতালে আসেননি।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ