হোম > সারা দেশ > কুমিল্লা

রেজাল্ট দিক চলে যাই: সাক্কু

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা থেকে

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ হলেও ফল ঘোষণা নিয়ে হট্টগোল শুরু হয়েছে। 

বুধবার রাত ৯টার দিকে সাবেক বিএনপি নেতা দুইবারের মেয়র, ঘড়ি মার্কার প্রার্থী মনিরুল হক সাক্কু রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এলে তাঁর ওমর হামলার চেষ্টা হয় বলে অভিযোগ এসেছে। রাত সোয়া ৯টার দিকে সংবাদমাধ্যমকে সাক্কু বলেছেন, ‘আমাকে দাওয়াত দিয়ে এনেছে নির্বাচন কমিশন। ফল জানতে আসছি কিন্তু জানাচ্ছে না। রেজাল্ট দিক চলে যাই।’ 

এ সময় নৌকা প্রার্থীর সমর্থকেরা ফল ঘোষণা করতে দিচ্ছেন না বলেও অভিযোগ করেন সাক্কু।

এর আগে, কুসিক নির্বাচনের ফল ঘোষণা কেন্দ্র জেলা শিল্পকলা একডেমিতে বিশৃঙ্খলার কারণে ফল ঘোষণা বন্ধ রাখা হয়। স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল হক সাক্কু রাতে ফলাফল ঘোষণাকেন্দ্রে উপস্থিত হলে নৌকার সমর্থকেরা হট্টগোল শুরু করেন।

কুসিক নির্বাচন-সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন

সবশেষ ফলাফলে জানা গেছে, ৭২ কেন্দ্রে নৌকা প্রতীকে আরফানুল হক রিফাত পেয়েছেন ৩৩ হাজার ৭৯৩ ভোট; টেবিল ঘড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু পেয়েছেন ৩২ হাজার ৩২২ ভোট; ঘোড়া প্রতীকে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার পেয়েছেন ১৭ হাজার ৭৮৮ ভোট।

কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ