হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় গ্যাস সিলিন্ডারবাহী পিকআপ উল্টে পুকুরে, নিহত ১

 কুমিল্লা প্রতিনিধি 

সিলিন্ডারবাহী পিকআপ উল্টে পুকুরে । ছবি: সংগৃহীত

কুমিল্লার বরুড়া উপজেলার ঝলম এলাকায় একটি গ্যাস সিলিন্ডারবাহী পিকআপ উল্টে পুকুরে পড়ে গেছে। এ সময় পুকুরে গোসলরত জিসান (১৩) নামের এক কিশোর মারা গেছে। আহত হয়েছে আরও দুজন।

আজ বুধবার বেলা দেড়টার দিকে বরুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়া সমাজের মসজিদসংলগ্ন পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিসান বরুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়া সমাজের বাসিন্দা ফারুক মিয়ার ছেলে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার জানান, আজ বেলা আনুমানিক দেড়টায় বরুড়া বাজার থেকে একটি পিকআপ ঝলম বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বরুড়া ঝলম সড়ক থেকে সিলিন্ডারবাহী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। তখন পিকাপের নিচে চাপা পড়ে গোসলে থাকা এক কিশোরের মৃত্যু হয়েছে। আহত হয়েছে একই গ্রামের আক্তার হোসেনের ছেলে মেহেদী হাসান (১১) ও মাসুদ আলমের ছেলে মাহফুজ আলম (৮)।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ