হোম > সারা দেশ > চট্টগ্রাম

মেঘনায় জাটকা শিকার করায় তিন জেলের দণ্ড

চাঁদপুর প্রতিনিধি

দণ্ডপ্রাপ্ত তিন জেলে। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রম এলাকায় জাটকা শিকারের দায়ে আটক ৩ জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশগ্রহণকারী সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

গতকাল বুধবার রাতে চাঁদপুর মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড যৌথ অভিযান চালায়। জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার ও নাহিদ ইকবাল এ অভিযান চালান।

মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বুধবার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত সদর উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রম এলাকার হরিণা ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাটকা ধরা অবস্থায় তিন জেলেকে আটক করা হয়। তাদের সঙ্গে থাকা ৫ হাজার মিটার কারেন্ট জাল ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জব্দ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে। মাছ ধরার নৌকা কোস্ট গার্ড হেফাজতে রয়েছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ