হোম > সারা দেশ > খাগড়াছড়ি

খাগড়াছড়িতে ১ কোটি টাকার মোবাইল ফোন জব্দ

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ে ভারত থেকে চোরাই পথে আসা প্রায় ১ কোটি টাকার মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দল। 

আজ রোববার জোন সদরে বিজিবির সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এর আগে গতকাল শনিবার বিজিবির-৪৩ ব্যাটালিয়নের আওতাধীন কাঁশিবাড়ী বিওপির আওতাধীন খেদাব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এসব মোবাইল জব্দ করা হয়। 

বিজিবি সংবাদ বিজ্ঞাপ্তিতে জানায়, খেদাব্রিজ এলাকায় চোরাকারবারিদের ভারত মালামাল নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহল দল। এ সময় চোরাকারবারিরা মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়। এ সময় টহল দল ঘটনাস্থল তল্লাশি করে ভারতীয় ১৪টি কোম্পানির ৩২০টি মোবাইল ফোন জব্দ করে। জব্দ করা মোবাইলের মূল্য প্রায় ১ কোটি টাকা। মোবাইলগুলো সীতাকুণ্ড কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। 

ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, অবৈধ এ চালানের মূল হোতাকে চিহ্নিত করার চেষ্টা অব্যাহত রয়েছে। বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি জোন এলাকার যাবতীয় অপরাধ কর্মকাণ্ড দমনে প্রতিনিয়ত কাজ করা হচ্ছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ