হোম > সারা দেশ > কক্সবাজার

আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আনসারুল্লাহ বাংলা টিমের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার নাম বেলাল উদ্দিন (৪১)। আজ বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে কক্সবাজার জেলার উখিয়ার কোর্টবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বেলাল উদ্দিন ‘আনসারুল্লাহ বাংলা টিম’-এর একজন সক্রিয় সদস্য ও সমর্থক। তিনি ও তাঁর সহযোগীরা দেশ থেকে গণতান্ত্রিক ব্যবস্থাকে উচ্ছেদ করে যেকোনো মূল্যে কথিত ইসলামি খেলাফত প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে আসছিল। এ জন্য অনলাইনে তার সহযোগী অন্যান্য আইডির সঙ্গে যোগাযোগের মাধ্যমে জিহাদ এবং রাষ্ট্র বিরোধী পরিকল্পনায় লিপ্ত ছিল বলে দাবি করেছে পুলিশের এই বিশেষায়িত ইউনিট। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বেলাল ও তার অন্যান্য সহযোগীরা ফেসবুক, ম্যাসেঞ্জারসহ বিভিন্ন এনক্রিপ্টেড অ্যাপস ব্যবহার করে যোগাযোগের মাধ্যমে নিজেদের মধ্যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, জনমনে ত্রাস, ভীতি ও জননিরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে পরিকল্পনা করে আসছিল। তার ব্যবহৃত মোবাইল ফোনে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র সংক্রান্ত বিভিন্ন লিংক পাওয়া গেছে এবং এর মধ্যে তথাকথিত খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে সশস্ত্র জিহাদের উসকানিমূলক বিস্তারিত আলোচনা রয়েছে। বেলালের মোবাইল ফোনে থাকা বিভিন্ন এনক্রিপ্টেড অ্যাপসের মাধ্যমে উল্লেখিত তথ্য সংগ্রহ ও প্রচার করত। 

গ্রেপ্তারের সময় অ্যান্টি টেররিজম ইউনিট উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি সীম কার্ড জব্দ করেছে। বেলাল উদ্দিন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য পদ গ্রহণ ও সমর্থন, অপরাধ সংঘটনের ষড়যন্ত্র এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচিত করায় তার বিরুদ্ধে উখিয়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ