হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল শুরু

কক্সবাজার প্রতিনিধি

দেশের একমাত্র প্রবালদ্বীপ কক্সবাজারের সেন্টমার্টিন। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সাগর উত্তাল থাকায় গেল দুই দিন এ দ্বীপে যাতায়াত বন্ধ ছিল। আজ মঙ্গলবার দুপুর থেকে জাওয়াদের প্রভাব কেটে যাওয়ায় টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পুনরায় পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। 
 
মঙ্গলবার বেলা ১টায় টেকনাফ জেটি থেকে চারটি পর্যটকবাহী জাহাজে ৭০০ পর্যটক সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ফিরতি জাহাজে সেখানে আটকে পড়া অন্তত এক হাজার পর্যটক ফিরে আসবেন বলে জানা গেছে। 

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে উত্তাল ছিল বঙ্গোপসাগর। এতে রোববার থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রেখেছিল উপজেলা প্রশাসন। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া বলেন, ‘ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব কেটে যাওয়ায় কক্সবাজার সমুদ্র বন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত নামিয়ে ফেলা হয়েছে। এরপর আজ মঙ্গলবার দুপুরে পর্যটকবাহী চারটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে টেকনাফ ছেড়ে গেছে। জাহাজগুলো ফেরার সময় দ্বীপে আটকে পড়া পর্যটকদের নিয়ে আসবে।’ 

টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে যাওয়ায় সাগরের পরিবেশ এখন শান্ত। যার ফলে সেন্টমার্টিন নৌ পথে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ