হোম > সারা দেশ > চট্টগ্রাম

১১ হাজার কর্মী-সমর্থক, ভোট মাত্র ২ হাজার!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি হয়েছে বলে দাবি করেছেন চট্টগ্রাম-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী ও মহানগর যুবলীগের সাবেক যুগ্ম-সম্পাদক ফরিদ মাহমুদ। তিনি বলেন, আমার ১১ হাজার ২০০ নেতা-কর্মী ও সমর্থক রয়েছেন। তাঁদের ভোটও আমি পাইনি। ভোট পেয়েছি মাত্র ২ হাজার ৩৮টি।  

আজ শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
 
ফরিদ মাহমুদ বলেন, ‘নির্বাচনে আমার ৩ হাজার ৫০০ নেতা-কর্মী কাজ করেছেন। যাঁরা আমার লিস্টেড। এঁদের পরিবারে তিনজন করে সদস্যও যদি থাকে, তাহলে ১০ হাজার ৫০০ ভোট শুধু নেতা-কর্মীর পরিবার থেকে পাওয়ার কথা। এ ছাড়া ৭০০ এজেন্ট নির্বাচনে কাজ করেছেন। এই হিসাবে ১১ হাজার ২০০ ভোট পাওয়ার কথা। কিন্তু আমাদের ভোট দেখাইছে মাত্র ২ হাজার ৩৮টি।’
  
ফরিদ মাহমুদ বলেন, ‘আজ হোক কাল হোক, সত্য প্রকাশিত হবে। কারও বিরুদ্ধে বলছি না। তবে, আপনারা বুঝতে পারছেন।’

ফরিদ মাহমুদ বলেন, ‘সব কেন্দ্রে আমার এজেন্ট ঢুকতে দেয়নি। সকালে স্বাক্ষর নিয়ে এজেন্টদের বের করে দেয়। প্রতিটি ভোটকেন্দ্রে অপরিচিত লোকদের দেখতে পেয়েছি।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ