হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাজেকে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ জয়ন্তী চাকমার (৮) মরদেহ স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে পরিবারের সদস্যরা। নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পর আজ রোববার ভোরে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে শনিবার বেলা ২টার দিকে গঙ্গারাম এলাকায় কাচালং নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় শিশুটি। 

গঙ্গারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল জয়ন্তী। সে গঙ্গারাম এলাকার মিসন চাকমার মেয়ে। 

সাজেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অতুলাল চাকমা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল শনিবার বেলা দুইটার দিকর মায়ের সঙ্গে কাচালং নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায় জয়ন্তী। সংবাদ পেয়ে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করলেও তার সন্ধান মেলেনি। পরে রোববার ভোর ৬টার দিকে নদীর ঘাটে ভেসে উঠলে পরিবারের সদস্যরা মরদেহটি উদ্ধার করে। 

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার শিশু জয়ন্তীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। পরিবারটির পাশে থাকারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ