হোম > সারা দেশ > কক্সবাজার

২৭ দিন পর সচল হলো ঢাকা–কক্সবাজার ট্রেন চলাচল

কক্সবাজার প্রতিনিধি

২৭ দিন বন্ধ থাকার পর কক্সবাজার থেকে আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার স্টেশন থেকে আন্তনগর ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এর মধ্য দিয়ে সচল হলো ঢাকা–কক্সবাজারের ট্রেন চলাচল।

কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশনমাস্টার গোলাম রব্বানী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ (বৃহস্পতিবার) থেকে আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। দুপুর সাড়ে ১২টায় আন্তনগর “কক্সবাজার এক্সপ্রেস” ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। রাত ৮টায় আন্তনগর ট্রেন পর্যটক এক্সপ্রেস কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘কাল শুক্রবার থেকে কক্সবাজার-চট্টগ্রাম রুটে স্পেশাল ট্রেন চলাচল শুরু হবে। এটি ৩১ আগস্ট পর্যন্ত চলাচল করবে।’ বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কক্সবাজার আইকনিক রেলস্টেশন এবং কক্সবাজার–চট্টগ্রামের রেললাইনের কোনো ক্ষতি হয়নি বলে জানান তিনি।

গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে কক্সবাজারসহ দেশের বিভিন্ন পথে ট্রেন চলাচল বন্ধ হয়। ১৯ জুলাই সরকার কারফিউ জারি করলে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ