হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে অসহায় রোগীরা পেলেন ৪৮ লাখ টাকার অনুদান

লক্ষ্মীপুর রায়পুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে অসহায় ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা ৪৮ লাখ ১৫ হাজার টাকার সরকারি অনুদানের চেক পেয়েছেন। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে চেকগুলো তুলে দেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। 

লক্ষ্মীপুর জেলার সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারী বলেন, ‘ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে পক্ষাঘাতগ্রস্ত, জন্মগত হৃদ্‌রোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৯০ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৪৫ লাখ টাকা অনুদিন প্রদান করেন। এ ছাড়াও অসহায়, গরিব ও দুস্থ আরও ৩৯ জনের মাঝে জাতীয় সমাজকল্যাণ পরিষদের আর্থিক অনুদানের ৩ লাখ ১৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।’ 

মো. নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরে আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুর রহমান প্রমুখ। 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ