হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলীতে আগুনে ঘর পুড়ে নারীসহ দগ্ধ ৩

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

আগুনে পুড়ে ঘর। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের কর্ণফুলীতে আগুনে ছয়টি বসতঘর পুড়ে দগ্ধ হয়েছেন নারীসহ তিনজন। গতকাল বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার শিকলবাহা ৪ নম্বর ওয়ার্ডের শাহ অহিদিয়াপাড়ার মৌলানা হাসেমের বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

আগুনে দগ্ধরা হলেন—ওই এলাকার মো. ইব্রাহিম (৫০), মো. শফিক (৪৭) ও তাঁদের মা লায়লা বেগম (৭০)। তবে প্রাথমিক চিকিৎসা নিয়ে লায়লা বেগম বাড়িতে ফিরলেও তাঁর দুই ছেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, রাত ৩টার দিকে ওই এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে মো. ইব্রাহিম, শফিক, মো. ইসহাক, মো. শুক্কুর, মনা মিয়া ও কালামের ঘর পুড়ে যায়। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আগুনে তাঁদের ৩৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত আহত মো. শফিক বলেন, রাতে পরিবারের সবাই ঘুমিয়ে ছিল। আগুনের তাপে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠেই দেখি ঘরে দাউদাউ করে আগুন জ্বলছে। আমরা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। তখন পাশের গোয়ালঘর থেকে গরু বের করতে গিয়ে আমি ও ভাই ইব্রাহিমের শরীরের কয়েকটি স্থান পুড়ে যায়।

কর্ণফুলী মডেল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সাইদুজ্জামান বলেন, খবর পেয়ে পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এ ঘটনায় নারীসহ তিনজন দগ্ধ হন। আগুনে ৩৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, আগুনে নগদ টাকা পুড়ে গেছে। ঘটনাস্থলে যাওয়ার রাস্তাগুলো ছোট হওয়ায় গাড়ি ঢোকাও মুশকিল।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ