হোম > সারা দেশ > নোয়াখালী

সোনাইমুড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. মাসুদ আলম প্রকাশ ফল মাসুদ (৪৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার আমিশাপাড়া ইউপির হাজির মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মাসুদ আলম চাটখিল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আনন্দী বাড়ির কুটু মিয়ার ছেলে। তিনি চাটখিল বাজারে ফল আড়তের মালিক ছিলেন। 

স্থানীয়রা জানান, আজ দুপুরে নিজের ব্যবসায়িক কাজে চাটখিল বাজার থেকে মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী উপজেলা সোনাইমুড়ীর আমিশাপাড়ার দিকে যাচ্ছিলেন মাসুদ আলম। পথিমধ্যে হাজির মার্কেট এলাকায় পৌঁছালে সড়কে থাকা স্পীডব্রেকারে (গতিরোধক) নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছে সঙ্গে ধাক্কা লাগে তাঁর। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে চৌমুহনী চৌরাস্তার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ