হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাটহাজারীতে ২ দিনে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে গত দুই দিনে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১০ জন আহত
হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত পৌরসভার এলাকার ৮ নম্বর ওয়ার্ডের মিরের খীল গ্রামের বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানান কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা. তপন সরকার।

কুকুরের কামড়ে আহতদের মধ্যে রয়েছেন মাহিদুল ইসলাম (৪), মুনতাসিব (১২), মোহাম্মদ শাহাজান (৩৭), মীর মোহাম্মদ তৈয়ব ( ৫০), মো. ইয়াছিন (২৪), মো. নাছির (৫৫), মো. মনজু (৫৭) ও মো. রাফি (৮)।

এরমধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে সীতাকুন্ড উপজেলার ফৌজদারহাটস্থ বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ