হোম > সারা দেশ > ফেনী

ফেনী পলিটেকনিক ছাত্রাবাসে থাকার জন্য লাগবে ডোপ টেস্ট সনদ

ফেনী প্রতিনিধি

ছবি: সংগৃহীত

ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাসে সিট বরাদ্দপ্রাপ্ত ছাত্রদের বাধ্যতামূলকভাবে ডোপ টেস্ট (রক্তে মাদক পরীক্ষা) সনদ জমা দিতে হবে। এ পরীক্ষায় অনুত্তীর্ণ হলে সিট বরাদ্দ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে পলিটেকনিক ইনস্টিটিউটের শহীদ সাহাব উদ্দিন ছাত্রাবাসের সহসুপার মো. আতিকুর রহমান বলেন, ‘ভালো কিছু শুরু করার লক্ষ্যেই মূলত এই সিদ্ধান্ত। মাদক নির্মূলের প্রচেষ্টা ও মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়ার জন্য ডোপ টেস্টের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

জানা গেছে, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শহীদ সাহাব উদ্দিন ছাত্রাবাসে আগামী ৩০ জানুয়ারি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সব বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সীমিতসংখ্যক সিট বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আজ ও কাল সোমবার (১৯ ও ২০ জানুয়ারি) শিক্ষার্থীদের সিটের জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে বলা হয়।

এর আগে গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) হোস্টেল সুপারের কার্যালয়ের বিজ্ঞপ্তিতে সিট বরাদ্দপ্রাপ্তির আবেদনের জন্য প্রদত্ত শর্তসমূহে এসব বিষয় উল্লেখ করা হয়।

জানতে চাইলে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শেখ মুস্তাফিজুর রহমান বলেন, ‘এখানে যোগদানের পর থেকে ছোট ছোট কিছু ইতিবাচক কাজ করার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে সাধারণত দূরদূরান্ত থেকে অভিভাবকেরা সন্তানদের পড়াশোনার জন্য পাঠিয়ে দেন। চলার পথে অনেকে মাদকাসক্ত হয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের আসক্তিতে জড়ালে প্রাতিষ্ঠানিকভাবে একটি জটিল প্রক্রিয়ার সম্মুখীন হতে হবে—বিষয়টি মাথায় থাকলে একজন শিক্ষার্থী আর এ ধরনের কাজে জড়িয়ে পড়বে না। ডোপ টেস্টে অনুত্তীর্ণ হলে আসন বরাদ্দ বাতিল করা হবে। মাদক নির্মূলে সকলের সহযোগিতা নিয়ে আমাদের এ ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ