হোম > সারা দেশ > চট্টগ্রাম

হালদায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ ৩৬ ঘণ্টা পর উদ্ধার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের হালদা নদীতে নৌকা উল্টে নিখোঁজ ব্যবসায়ী শাহেদ হোসেন বাবুর (৩৭) মরদেহ ৩৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। 

আজ বুধবার ভোর ৪টার দিকে হালদা নদীর চায়াটর এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

শাহেদ হোসেন রাউজানের উরকিচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সমাজ সেবক এস এম ইউসুফ সিআইপির ছেলে। তিনি চট্টগ্রাম নগরের তরুণ উদ্যোক্তা ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী।  

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ৮টার দিকে বন্যার পানিতে নিজের গরু এবং মাছের খামারের ক্ষয়ক্ষতি পরিদর্শন করে যান শাহেদ হোসেন। নৌকা নিয়ে পশ্চিম বাড়িঘোনা হালদা নদীর শাখা খাল দিয়ে ফেরার পথে বাড়িঘোনা সেতুর সঙ্গে ধাক্কা লেগে নৌকা উল্টে যায়। এ সময় শাহেদের সঙ্গে থাকা চারজন সাঁতার কেটে কূলে আসতে পারলেও তিনি পানির স্রোতে ভেসে যায়। তাঁকে উদ্ধারে রাতভর উদ্ধার অভিযান চালিয়েছে নৌ-পুলিশ, রাউজান ও হাটহাজারী থানা প্রশাসন ও স্থানীয়রা। গতকাল মঙ্গলবার ঘটনাস্থলে যান রাউজানের এমপি এ বি এম ফজলে করিম চৌধুরী। আজ ভোরে নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। 

রাউজানের উরকিরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়্যদ আবদুল জব্বার সোহেল বলেন, ঘটনাস্থল থেকে দূরে স্থানীয় লোকজন নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছেন। 

রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, আজ ভোরে স্থানীয়রা নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছেন বলে তাঁরা খবর পেয়েছেন।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ