হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা-বাইক সংঘর্ষে ২ যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

হাসপাতালে রাখা লাশ। ছবি: আজকের পত্রিকা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে নবীনগর-রাধিকা সড়কের ধনাশী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন উপজেলার বিদ্যাকটু ইউনিয়নের সেমন্তঘর গ্রামের আহাদ মিয়ার ছেলে পারভেজ (২২) এবং শিবপুর গ্রামের মোস্তফা মিয়ার ছেলে উজ্জ্বল (২০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে নবীনগর-রাধিকা সড়কে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান উজ্জ্বল। গুরুতর আহত অবস্থায় পারভেজকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ