হোম > সারা দেশ > চাঁদপুর

২৪ ঘণ্টা ধরে বিদ্যুৎ নেই মতলবে

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তোড়ে চাঁদপুরের মতলব দক্ষিণে গাছপালা ও ঘরবাড়ি ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে উপজেলার পৌরসভা, ইউনিয়নসহ প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। গতকাল সোমবার সকাল থেকে আজ মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎবিচ্ছিন্ন এসব অঞ্চল।  

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চাঁদপুর বিক্রয় ও বিতরণ বিভাগ থেকে চাঁদপুর শহরে কয়েকটি লাইনে বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করেছে। সেসব লাইনেও বিদ্যুৎ আসা-যাওয়ার মধ্যেই ছিল। আবার কোনো কোনো লাইনে সারা দিনে এক ঘণ্টাও বিদ্যুৎ ছিল না। 

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার সকাল থেকেই পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ সরবরাহ অনেকটা বিচ্ছিন্ন। সদর উপজেলার অধিকাংশ ইউনিয়নে পল্লী বিদ্যুতের সংযোগ। গ্রামে বিদ্যুতের তারের ওপর অনেক স্থান গাছ ভেঙে পড়েছে। এ কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন স্থানীয়রা। 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ