হোম > সারা দেশ > খাগড়াছড়ি

পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্ত এলাকায় দুর্বৃত্তদের গুলিতে বরুণ বিকাশ চাকমা (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার লোগাং ইউনিয়নের পাগুজ্জ্যা ছড়ি-কমল কৃষ্ণ কারবারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

বরুণ বিকাশের লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম। তিনি বলেন, ‘লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে।’ 

স্থানীয়রা জানান, বরুণ বিকাশ চাকমা স্থানীয় একটি দরজি দোকানের মালিক। গতকাল শনিবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি দোকান থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় সড়কের পাশে ওত পেতে থাকা তিনজন সশস্ত্র ব্যক্তি তাঁকে গুলি করে হত্যা করে। এরপর তারা পালিয়ে যায়। তারা যাওয়ার সময় ফাঁকা গুলি ছুড়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। 

স্থানীয় বাসিন্দা কমল জয় চাকমা বলেন, ‘বরুণ বিকাশ চাকমা পোশাক তৈরি ও কাপড় সেলাইয়ের কাজ করে পরিবার নিয়ে বসবাস করছিলেন। তবে একসময় তিনি আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জেএসএস (সন্তু) গ্রুপের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।’ 

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য পূর্ণ জীবন চাকমা বলেন, ‘পাহাড়ে নিজেদের নিরাপত্তা নিয়ে ভয়ে আছি। কখন কে বা কারা এসে কাকে মেরে যায় এই ভয়ে শঙ্কিত।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ