হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

সরাইলে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পিকআপচালক নিহত 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর সঙ্গে থাকা আরও একজন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। 

আজ রোববার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িউড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত পিকআপচালকের নাম জাকির হোসেন (৩২)। তিনি জেলার আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর গ্রামের মো. ফজলু মিয়ার ছেলে। আহত যুবকের নাম তৌহিদ। তিনিও একই এলাকার বাসিন্দা। 

এ বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘ভোরে সিলেট থেকে ছেড়ে আসা পাথরবোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। পথে বাড়িউড়া নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপচালক নিহত হন।’ 
 
তিনি আরও বলেন, ‘চালকের মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। আহতকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ