হোম > সারা দেশ > চাঁদপুর

কচুয়ায় ধর্ষণে অন্তঃসত্ত্বা নারীর সন্তান প্রসবের পর মৃত্যু, যুবক গ্রেপ্তার

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

চাঁদপুরের কচুয়ায় ধর্ষণের শিকার বাক্‌প্রতিবন্ধী এক নারী সন্তান প্রসবের পর মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। তবে নবজাতকটি সুস্থ আছে। এ ঘটনায় মেহেদী হাসান প্রদীপ (২০) নামের এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে।

জানা গেছে, গতকাল রোববার উপজেলার একটি গ্রামে অন্তঃসত্ত্বা ওই নারী একটি কন্যাসন্তান প্রসব করেন। পরে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তিনি গত বছরের জুলাইয়ে ধর্ষণের শিকার হন। বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু অভিযুক্ত যুবক রাজি না হওয়ায় ৩ মার্চ তাঁর বিরুদ্ধে ওই নারীর ভাই থানায় মামলা করেন। ওই মামলায় মূল আসামিকে গ্রেপ্তার করা হয়।

মারা যাওয়া নারীর বড় ভাই আজকের পত্রিকাকে বলেন, ‘গত বছরের জুলাইয়ে মেহেদী হাসান আমার বোনকে ধর্ষণ করেন। এতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ ঘটনা জানাজানি হলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন অভিযুক্ত ব্যক্তি।’

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, মারা যাওয়া নারীর লাশের ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএনএ টেস্টের মাধ্যমে শিশুর পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ