হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর সদর হাসপাতালে ৭ দালাল আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর হাসপাতালে যৌথ বাহিনী অভিযানে আটক ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুর সদর হাসপাতালে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

এ সময় সাত দালালকে আটক করা হয়। তাঁরা হলেন মোহাম্মদ ফেরদৌস, মো. দুলাল, মাহবুবুল আলম লিটন, রোজিনা আক্তার, নাজমা আক্তার, কবির হোসেন ও মো. সোহেল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের দালালের খপ্পরে পড়তে হয়। তাঁরা কৌশলে কথাবার্তা বলে রোগীদের প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। এতে রোগীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও দালালেরা লাভবান হন। দীর্ঘদিন ধরে দালালদের উৎপাতে অতিষ্ঠ ছিলেন রোগী ও স্বজনদের। আজ দুপুরে সেনাবাহিনী ও পুলিশ সদর হাসপাতালে যৌথভাবে অভিযান চালায়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, সদর হাসপাতাল থেকে সাত দালালকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ