হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিরসরাইয়ে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরের ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম মো. শামীম (৩)। আজ শুক্রবার দুপুরে উপজেলার ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের জনার্দ্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

মো. শামীম ওই গ্রামের মো. হাসান ও নাজমা আক্তার দম্পতির ছেলে। এই দম্পতির আরও দুই মেয়ে আছে। 

শামীমের মামা সাঈদুল ইসলাম জানান, আজ শুক্রবার দুপুর ১টার দিকে পুরুষেরা সবাই জুমার নামাজের জন্য ব্যস্ত ছিলেন। তখন শামীমের মা নাজমা আক্তার দুপুরের রান্না-বান্না করছিলেন। সবার অজান্তে কোনো এক সময় শামীম পুকুরে ডুবে যায়। 

অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘরের সামনে পুকুরে তাকে ভাসতে দেখা যায়। তাকে উদ্ধার করে মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি। 

দুর্গাপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য সুজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ