হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ফ্রিজে পচা-বাসি মাংসের সঙ্গে ইঁদুর, জরিমানা ৫০ হাজার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খাবারের সঙ্গে ইঁদুর পাওয়ায় এবং রান্না করা পচা-বাসি মাংস বিক্রির ঘটনায় এক হোটেল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ রোববার দুপুরে আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ‘অতিথি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের’ মালিক পৌর শহরের নজরুল ইসলাম। 

আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার সকালে আমার অফিসে এসে একজন অতিথি হোটেলে পচা বাসি মাংস বিক্রির ব্যাপারে অভিযোগ জানায়। অভিযোগকারী আমাকে মাংসের স্যাম্পল দেয়। দেখা যায় মাংসের স্বাদ টক হয়ে গেছে, বিশ্রী দুর্গন্ধ আসছে। পরে আমরা হোটেলে অনুসন্ধান করি এবং দেখতে পাই ফ্রিজে খাবারের সঙ্গে ইঁদুর এবং পচা-বাসি মাংস।’

অভিযোগের প্রমাণ মেলায় ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী হোটেল অতিথিকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ