হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নারী নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে হালিমা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। আজ রোববার সকালে মিয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত হালিমা বেগম রায়পুর উপজেলার চরকাছিয়া এলাকার হৃদয় হাসানের স্ত্রী। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সকালে চরকাছিয়া এলাকা থেকে মিয়ারহাট এলাকার দিকে হেঁটে যাচ্ছিলেন হালিমা বেগম। মিয়ারহাট এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে গুরুতর আহত হন হালিমা। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগে মারা যান হালিমা বেগম। 

রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সামছুল আরেফিন জানান, ট্রাক ও অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় পথচারী হালিমা বেগম নিহত হন। লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ