হোম > সারা দেশ > চট্টগ্রাম

মতলব দক্ষিণে পুকুরের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের মতলব দক্ষিণে পুকুরের পাড় থেকে শরীফ খান (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার উপজেলার নারায়ণপুর পৌরসভার দেওয়ানজিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

মরদেহ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন বালা। তিনি জানান, ‘যুবকের মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে মারা গেছেন। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

স্থানীয় লোকজন জানান, গতকাল সকালে দেওয়ানজি বাড়ি এলাকায় একটি পুকুরের পাড়ে শরীফ খানের মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানা-পুলিশকে জানায়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

শরীফের প্রতিবেশীরা জানান, তিনি পিকআপ গাড়ি চালাতেন। তিন বছর আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। এরপর থেকে তিনি স্থানীয় মাদকসেবীদের সঙ্গে জড়িয়ে পড়েন। শরীফ খান পার্শ্ববর্তী কচুয়া উপজেলার পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ড কোয়া গ্রামের আবদুল আলী খানের ছেলে। শরীফ বিবাহিত এবং দুই ছেলেসন্তানের বাবা।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ