হোম > সারা দেশ > চট্টগ্রাম

চুয়েট ক্লাবের সভাপতি মইনুল–সম্পাদক রাশিদুল 

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক-কর্মকর্তাদের সংগঠন চুয়েট ক্লাবের ২০২৪-২৫ সালের কার্যকরী পরিষদের নতুন কমিটি করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় ক্লাব মিলনায়তনে এক সাধারণ সভায় এ কমিটির অনুমোদন দেওয়া হয়। 

সভায় সভাপতিত্ব করেন চুয়েট ক্লাবের সভাপতি অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন। সভার সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ। 

সভায় চুয়েট ক্লাবের ২০২৪-২৫ সালের কার্যকরী পরিষদে পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম সভাপতি এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। 

এ ছাড়া সহসভাপতি যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী, অর্থ সম্পাদক প্রকৌশল দপ্তরের মো. নাঈমুর রহমান, ক্রীড়া সম্পাদক মো. জিলহাজ উদ্দীন, যুগ্ম ক্রীড়া সম্পাদক ইসহাক মজুমদার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. আবদুল আহাদ। নির্বাহী সদস্য হয়েছেন বিদায়ী কমিটির সভাপতি অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন ও সহকারী পরিচালক (নিরাপত্তা) মো. আনিসুজ্জামান খান। 

এর আগে গত ৩১ জানুয়ারি চুয়েট ক্লাবের ২০২৩-২৪ কার্যকরী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। এতে গণিত বিভাগের অধ্যাপক ড. আশুতোষ সাহা প্রধান নির্বাচন কমিশনার, ইটিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম ও উপপরিচালক (তথ্য ও প্রকাশনা) মোহাম্মদ ফজলুর রহমান সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ