হোম > সারা দেশ > কক্সবাজার

নাফ নদ থেকে অপহৃত ৫ জেলের একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

ছৈয়দুল বশর। ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়া নাফ নদ থেকে অপহৃত পাঁচ জেলের একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার উপজেলার আঞ্জুমান পাড়া সীমান্ত এলাকার থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত জেলের নাম ছৈয়দুল বশর (১৯), তিনি আঞ্জুম পাড়া এলাকার মো. হোসেনের ছেলে।

উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সকালে স্থানীয় লোকজন ও নিহতের পরিবারের সদস্যরা মরদেহটি দেখতে পায়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।’

ওসি আরিফ হোসাইন বলেন, ‘নিহত জেলে ছৈয়দুল বশরের লাশ তার আত্মীয়-স্বজনরা শনাক্ত করেছেন। মরদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

এর আগে গত বুধবার উখিয়া নাফ নদে মাছ ধরার সময় অপহৃত হন বাংলাদেশি পাঁচ জেলে। এর মধ্যে আজ ছৈয়দুল বশরের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। তাকে পিটিয়ে এবং হাতের বাহু ও ঘাড়ে গুলি করে হত্যা করার চিহ্ন দেখা গেছে।

আটক অন্য জেলেরা হলেন–আঞ্জুমান পাড়া গ্রামের বাসিন্দা মনজুর আলমের ছেলে মোহাম্মদ ইউছুপ (২০), নুর মোহাম্মদের ছেলে লুৎফুর রহমান (১৯), জিয়াবুল হকের ছেলে সাইফুল ইসলাম (১৮) ও মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে ইউছুফ জালাল (১৯)।

জানতে চাইলে উখিয়া উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন বলেন, ‘পাঁচ বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে যাওয়ার বিষয়ে আমরা অবগত হয়েছি। কারা তাদের ধরে নিয়ে গেছে সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। ইতিমধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ