হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে ডোবায় মিলল নিখোঁজ বৃদ্ধার মরদেহ

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির পাশের ডোবা থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে হাজীগঞ্জ উপজেলার ৯ নম্বর গন্ধর্বপুর ইউনিয়নের পালিশারা কাজি বাড়ির পাশের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত বৃদ্ধার নাম কইতরের নেছা (৮৫)। তিনি ওই বাড়ির কালা মিয়ার স্ত্রী। 

স্থানীয়রা জানান, গতকাল বুধবার নিখোঁজ হয় কইতরের নেছা। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে কোথাও পাওয়া যায়নি। দুপুরে বাড়ির পাশের ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন স্বজনেরা। 

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ। 

তিনি বলেন, দুপুরে ডোবায় স্থানীয়রা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানা নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ