হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় পুকুরে ডুবে দুই বোন মারা গেছে। ডুবে অসুস্থ হয়েছে আরেক শিশু। তারা সম্পর্কে চাচাতো বোন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা সিকদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

মারা যাওয়া দুই শিশু হচ্ছে মিফতাহুল জান্নাত (১০) ও সানজিদা হোসেন ইমু (৮)। মিফতাহুল পৌরসভার কাহারিয়াঘোনা সিকদারপাড়ার জমির উদ্দিন ও সানজিদা নবী হোসেনের মেয়ে। অসুস্থ আরেক শিশু নবীর ছেলে আব্দুল আহাদ (৭)। পানিতে ডুবে জ্ঞান হারানো আহাদকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে খেলছিল মিফতাহুল, সানজিদা ও আহাদ। খেলার সময় তিন জন মিলে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। সানজিদা ও তার ছোট ভাই আহাদকে পুকুরে ডুবে যেতে দেখে তাদের বাঁচাতে পুকুরে নামে মিফতাহুল। এক পর্যায়ে তিনজন পুকুরের পানিতে ডুবে যায়। তাদের চিৎকারের শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তিনজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মিফতাহুল ও সানজিদাকে মৃত ঘোষণা করেন। অপর শিশু আহাদকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. রিয়াসাদ আজিম সিদ্দিকী বলেন, ‘দুই শিশু হাসপাতালে আসার আগেই মৃত্যু হয়েছে। আরেকজন শিশু আহাদকে কক্সবাজারে জেলা সদরে পাঠানো হবে।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ