হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে ছড়ায় গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশু। ছবি: আজকের পত্রিকা

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ছড়া বা ঝিরির পানিতে গোসল করতে নেমে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বাইশারী ইউনিয়নের ক্যাংগারবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো ক্যাংগারবিলের মোহাম্মদ হোসেনের মেয়ে ও ক্যাংগারবিল নুরানি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী মুক্তা মনি (৯) এবং হোসেনের ছোট ভাই মো. ইউনুসের মেয়ে ও ইদগড় বদর মোকাম মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রী জেনসি আক্তার (১৩)।

বাইশারী ইউনিয়ন পরিষদের সদস্য সাহাব উদ্দিন জানান, বাড়ির পাশে বটতইল্লা ঝিরিতে বেড়িবাঁধের পাশে কয়েকটি শিশু গোসল করতে নামে। তাদের মধ্যে মুক্তা ও জেনসি তলিয়ে যায়। পরে অন্য শিশুদের মাধ্যমে খবর পেয়ে স্বজনেরা দুজনকে উদ্ধার করে প্রথমে ইদগড় মেডিকেল সেন্টারে নিয়ে যান, পরে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে কাগজিখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বোরহান উদ্দিন ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল প্রস্তুত করেন। তিনি জানান, দুই পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশগুলো হস্তান্তর করা হয়।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ