হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে অটোচালককে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকায় মুজিবুর রহমান (৩৭) নামের এক অটোরিকশার চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের পাহাড়তলী বাজারে এ ঘটনা ঘটে।

নিহত মুজিবুর স্থানীয় হালিমাপাড়া এলাকার মৃত আবদুল জলিলের ছেলে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের ভাই তানভীর বলেন, পাহাড়তলীর একটি ইজিবাইক গ্যারেজে অটোরিকশা-সংক্রান্ত একটি দ্বন্দ্ব নিয়ে মুজিবুর রহমান ও পাশের ইসলামপুর এলাকার মো. হোছনের ছেলে গোলাম মোস্তফার কথা-কাটাকাটি হয়। এ সময় ক্ষিপ্ত হয়ে মুজিবুর রহমানকে ছুরিকাঘাত করেন গোলাম মোস্তফা ও তাঁর ভাইয়েরা। এতে গুরুতর আহত অবস্থায় তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি ইলিয়াস খান বলেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তি ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ