হোম > সারা দেশ > চাঁদপুর

গতির প্রতিযোগিতা করতে গিয়ে মোটরসাইকেল উল্টে চালক নিহত

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজার এলাকায় দুই মোটরবাইক পাশাপাশি প্রতিযোগিতা করে চলতে গিয়ে ধাক্কা লেগে মো. সুজন হাজী (৩৫) নামে এক বাইকার নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও দু’জন। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। 

আজ রোববার বিকেলে উপজেলার বাকিলা ইউনিয়নের বাকিলা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত বাইকার মো. সুজন হাজী সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের লোদেরগাঁও গ্রামের হাজী বাড়ির খোরশেদ আলম হাজীর ছেলে। 

বাকিলা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, দুটি মোটরবাইক প্রতিযোগিতা করতে গিয়ে একে অপরের সঙ্গে ধাক্কা লেগে একটি বাইক উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং আহত হয় আরও দু’জন। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি। তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ