হোম > সারা দেশ > কুমিল্লা

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ২ 

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লার তিতাস উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরিফুল ইসলাম (২৫) নামে একজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার গৌরীপুর-হোমনা সড়কের উত্তর আকালিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও দুইজন আহত হন।

নিহত আরিফুল ইসলাম সিরাজগঞ্জ জেলার বাসিন্দা।

আহতরা হলেন তিতাস উপজেলার গাজীপুর গ্রামের বাসিন্দা মুরাদ হোসেন (২২) ও মহিন মিয়া (২০)।

তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ মোস্তফা জামান বলেন, আজ বেলা ১১টার দিকে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে আরিফুল ইসলাম নামে একজন মারা যান। অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ