হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে জেলা আ.লীগ নেতা তাফাজ্জল গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি

তাফাজ্জল হোসেন। ছবি: সংগৃহীত

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ রোববার শহরের ট্রাকঘাট এলাকার নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাঁকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

গ্রেপ্তার তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী রাজনীতির পাশাপাশি ঠিকাদারি ব্যবসা করতেন। তিনি সাবেক মন্ত্রী ডা. দীপু মনির অনুসারী হিসেবে পরিচিত। তবে গত ৫ আগস্টের পর জেলা সদরে যে কটি মামলা হয়েছে, কোনো মামলার এজহারভুক্ত আসামি নয় তাফাজ্জল হোসেন, এই তথ্য জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব বলেন, চলমান (ডেভিল হান্ট) অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশের একটি দল আওয়ামী লীগের এই নেতাকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ