হোম > সারা দেশ > খাগড়াছড়ি

খাগড়াছড়িতে ‘গোলাগুলিতে’ ইউপিডিএফ কর্মী নিহতের দাবি

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসিত) দলের একজন কর্মী নিহত হয়েছেন বলে দাবি করেছে দলটি। 

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার দীঘিনালা ইউনিয়নের পুকুরঘাট এলাকার কার্বারী টিলায় এই ঘটনা ঘটে। 

এ ঘটনায় নিহত ব্যক্তির নাম ত্রিদিব চাকমা (৪২)। তিনি দীঘিনালা উপজেলার কবাখালি ইউপির কৃপাপুর গ্রামের দেবেন্দ্র চাকমার ছেলে। ত্রিদিব চাকমা ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের বলে জানা গেছে। 

স্থানীয় দীঘিনালা ইউপি চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের বাড়ি উপজেলার কবাখালি ইউপির কৃপাপুর। ঘটনার পরপরই লাশ সরিয়ে নেওয়া হয়েছে। 

এদিকে ত্রিদিব চাকমা নিহতের ঘটনা স্বীকার করেছে ইউপিডিএফ (প্রসিত)। কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় দলটি। 

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী বলেন, গোলাগুলির ঘটনা শুনে পুলিশ সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ পায়নি। 

ওসি আরও বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ দায়ের করলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ