হোম > সারা দেশ > চট্টগ্রাম

ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবে ওষুধের সঙ্গে মাংস, স্বাস্থ্য বিভাগের অভিযানে সিলগালা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার একটি ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবে যন্ত্রপাতি ও ওষুধ সংরক্ষণের ফ্রিজে মুরগি ও গরুর মাংস পেয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এ ঘটনায় ল্যাবটির রেডিওলজি ডিপার্টমেন্ট সিলগালা করে দেওয়া হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে মইজ্জ্যেরটেক এলাকার কিউর পয়েন্ট ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টারে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম নাওশেদ রিয়াদ। 

বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘ওই ল্যাবের যন্ত্রপাতি, ওষুধ সংরক্ষণের ফ্রিজে মুরগি ও গরুর মাংস পাওয়া যায়। এ কারণে জীবাণু ছড়িয়ে পড়াটা একদমই স্বাভাবিক। তাই আমরা অস্বাস্থ্যকর পরিবেশ, টেকনোলজিস্ট না থাকায় ল্যাবটির রেডিওলজি ডিপার্টমেন্ট সিলগালা করে দিয়েছি।’

উপজেলায় এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানে ডা. আশফাক হোসেন, ল্যাব টেকনোলজিস্ট ডা. সরোয়ার কামালসহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ