হোম > সারা দেশ > বান্দরবান

লামায় খালে পড়ে নিখোঁজ যুবকের লাশ ৩ দিন পর উদ্ধার

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামায় খালে পড়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর মো. মকসেদুল হক (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার মাতামুহুরি নদীর চম্পাতলী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মো. মকসেদুল হক উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের বড় কলারঝিরি পাড়ার বাসিন্দা মো. খোকা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার বেলা ৩টার দিকে মো. মকসেদুল হকসহ তিন যুবক বড় কলারঝিরি থেকে লামা খাল পার হয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় অপর দুই যুবক সাঁতার কেটে খাল পার হয়ে পাড়ে উঠতে পারলেও মকসেদুল হক ঝিরির প্রবল স্রোতের টানে ডুবে যান। খবর পেয়ে স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে উদ্ধার করতে পারেননি। আজ সকাল সাড়ে ১০টার দিকে মাতামুহুরি নদীর চাম্পাতলীর আনসার ব্যাটালিয়নের সদর দপ্তরসংলগ্ন এলাকায় স্থানীয়রা লাশটি দেখতে পায়। উদ্ধার করার লাশটি মকসেদুল হকের বলে তাঁর ছোট ভাই মশিউর রহমান নিশ্চিত করেন।

মকসেদুল হকের ছোট ভাই মশিউর রহমান বলেন, গত শুক্রবার বিকেলে বাড়ি ফেরার সময় পানির স্রোতের টানে ভেসে যান মকসেদুল হক। তার লাশ উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ আজকের পত্রিকাকে বলেন, মৃত্যুর ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় মকসেদুল হকের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ