হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

সরাইলে নিখোঁজ হওয়ার ১৬ ঘণ্টা পর বিল থেকে জেলের লাশ উদ্ধার

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজ হওয়ার ১৬ ঘণ্টা পর ফরিদ মিয়া (৬৫) নামের এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার পাশ দিয়ে প্রবাহিত মেঘনার শাখা বেমালিয়া নদীর উত্তর পাশের বিল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

ফরিদ মিয়া উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন বিকেলে মেঘনা ও বেমালিয়া নদীতে রিং জাল দিয়ে মাছ শিকার করতে যেতেন ফরিদ মিয়া। সারা রাত মাছ ধরে সকালে বাজারে নিয়ে বিক্রি করতেন। আজ মাছ বিক্রি করে নির্দিষ্ট সময়ে বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা তার খোঁজে বের হয়। সকাল ১০টার দিকে বেমালিয়া নদীতে ফরিদ মিয়ার লাশ ভাসতে দেখে স্বজনেরা। পরে সরাইল থানায় খবর দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ