হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

দোকানে ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণে ৩ কর্মচারী দগ্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার একটি দোকানে ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণে তিন কর্মচারী দগ্ধ হয়েছেন। 

আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে শহরের পাওয়ার হাউজ রোডে জয় রেফ্রিজারেশন নামে দোকানে এ ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিসের কর্মীরা দগ্ধদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করেছেন। 

দগ্ধরা হলেন—মোফাসসিল (২২), ইসরাফিল (১৭) ও মোহাম্মদ আরমান (১৮)। তাঁরা তিনজনই ওই দোকানের কর্মচারী। 

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, ওই দোকানে ঝালাইয়ের কাজ করার সময় ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরিত হয়ে দোকানে আগুন লেগে যায়। পরে দোকানের তিনজন কর্মচারী দগ্ধ হন।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ