হোম > সারা দেশ > চট্টগ্রাম

পাঁচ জেলাকে ইসির বিশেষ এলাকা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের তিন পার্বত্য জেলাসহ পাঁচ জেলায় রোহিঙ্গা ভোটার ঠেকাতে বিশেষ এলাকা ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। এর মাধ্যমে স্থানীয় এলাকার ভোটার নিবন্ধন কার্যক্রম আরও সহজীকরণ হবে বলে মত দেন সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা। 

জানা গেছে, এসব বিশেষ এলাকার নাগরিকদের ভোটার নিবন্ধনের জন্য তিনটি (এ-বি, সি ও ডি) ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে। ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরির মধ্যে যাঁরা পড়বেন তাঁদের চারটি ডকুমেন্টস অবশ্যই লাগবে। এ ছাড়া যাঁরা ‘সি’ ক্যাটাগরিতে রয়েছেন, তাঁদের ভোটার নিবন্ধন কার্যক্রম বিশেষ কমিটির মাধ্যমে সম্পন্ন করা হবে। 

সভায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুছ আলী জানান, রোহিঙ্গা-অধ্যুষিত বিশেষ এলাকায় বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ও ভিনদেশি কোনো নাগরিক যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারেন, এ জন্য বিভিন্ন ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি প্রকৃত বাংলাদেশি নাগরিকদের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নতুন ভোটার অন্তর্ভুক্তি সহজ করতে এই সিদ্ধান্ত সহায়ক হবে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ