হোম > সারা দেশ > কক্সবাজার

সাগরে রোহিঙ্গাবোঝাই নৌকাডুবি, উদ্ধারে গিয়ে বিজিবি সদস্য নিখোঁজ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপকূলে রোহিঙ্গাদের বহনকারী একটি ইঞ্জিনচালিত নৌকা সাগরে ডুবে গেছে। আজ শনিবার ভোরে নৌকাটি মিয়ানমার থেকে নাফ নদীর মোহনা হয়ে শাহপরীর দ্বীপের পশ্চিম উপকূলের দিকে অনুপ্রবেশকালে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে বিজিবি স্থানীয় জেলেদের সহায়তায় ২৫ রোহিঙ্গা নারী, পরুষ ও শিশুকে উদ্ধার করেছে। উদ্ধারকাজ চালাতে গিয়ে সাগরে এক বিজিবি সদস্য নিখোঁজ হয়েছেন।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোরে শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া নৌঘাট দিয়ে রোহিঙ্গাদের একটি নৌকা অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় তলা ফেটে নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে সৈকতের পাশে কর্তব্যরত বিজিবি সদস্যরা স্থানীয় জেলেদের সহযোগিতায় নৌকাটি এবং ২৫ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেন।

লেফটেন্যান্ট কর্নেল আশিকুর জানান, উদ্ধার কার্যক্রম চলাকালে একজন বিজিবি সদস্য সাগরে নিখোঁজ হন। তাঁকে উদ্ধারে কার্যক্রম অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ